| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব বাণিজ্য সংস্থার আইএফডিএতে যোগ দিচ্ছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২১:১৪:০৪:অপরাহ্ন  |  ৩৮৪০০৯ বার পঠিত
বিশ্ব বাণিজ্য সংস্থার আইএফডিএতে যোগ দিচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট’ চুক্তিতে যোগ দিচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে ডব্লিউটিওর এই চুক্তির বিভিন্ন দিক ও বাংলাদেশের জন্য এর সম্ভাব্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সার্বিক দিক বিবেচনা করে ‘ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট’ চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪