| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৮ ঘণ্টায় যমুনা সেতুতে ৬ কোটি ৪৪ লাখ টাকার টোল আদায়

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১২:০৯:০৬:অপরাহ্ন  |  ৩৭৬৩৮২ বার পঠিত
৪৮ ঘণ্টায় যমুনা সেতুতে ৬ কোটি ৪৪ লাখ টাকার টোল আদায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে মাত্র ৪৮ ঘণ্টায় ৮২,৬০১টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল হিসেবে আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত এ সময়ে গাড়ির চাপ বেড়ে গেলেও মহাসড়কে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যাত্রীরা গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধার মাধ্যমে নির্বিঘ্নে চলাচল করছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোন ঝুঁকি দেখা যায়নি।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকাগামী ১৯,৪৪৫টি যানবাহন ও উত্তরবঙ্গগামী ২৭,৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। ঢাকাগামী যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪,৮০০ টাকা এবং উত্তরবঙ্গগামী যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৯৯,৮৫০ টাকা। একদিনে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪,৬৫০ টাকা।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, গাড়ির চাপ বৃদ্ধির কারণে বর্তমানে ৯ থেকে ১৮টি বুথ দিয়ে গাড়ি চলাচল করছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুই পাশে পৃথক দুটি বুথ রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে যমুনা সেতু চালু হওয়ার পর নিয়মিতভাবে টোল আদায় করা হয়ে আসছে। বর্তমানে নেটওয়ার্ক চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪