| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঝিনাইদহে অসহায়দের পাশে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৪:১৪:৫৫:অপরাহ্ন  |  ৪০৩১৩৭ বার পঠিত
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঝিনাইদহে অসহায়দের পাশে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ঝিনাইদহ শাখা।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংস্থার উদ্যোগে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

সংস্থার শাখা সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে স্থানীয় দরিদ্র, অসহায় ও নির্যাতিত মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি আহম্মেদ হোসেন, সহ-সভাপতি প্রফেসর রুহুল আমিন, সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদশা। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য এন এম শাহাজালাল, চন্দন বসু মুক্ত, মেহেরুন নেছা মিনু, আরাফাত রহমান বায়েজিদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন কেউ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪