| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ০৯:২২:৩১:পূর্বাহ্ন  |  ১১৭৬৭২৪ বার পঠিত
সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ঢাকার স্টেশন থেকে বের হয়ে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি নেয়। স্টেশন ছাড়ার কিছু সময় পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে।

রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের জন্য পর্যায়ক্রমে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে এবং লাইন মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪