| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালুখালীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১২:৪৬:২৭:অপরাহ্ন  |  ১১৮৫০৮৬ বার পঠিত
কালুখালীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০২০৭) নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিক থেকে ডান পাশে উঠে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-ঘ ১১-৯৩৬২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা মনজুর মোরশেদ, তার স্ত্রী ডা. মুনমুন রহমান, কন্যা নওশিন মোরশেদ এবং চালক আতিকুল ইসলামসহ মোট ছয়জন আহত হন।

সংবাদ পেয়ে কালুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪