| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদকে সামনে রেখে যশোরে পরিবহন খাতে অভিযান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৮:৫৭:৪৩:অপরাহ্ন  |  ৪০২০৩১ বার পঠিত
ঈদকে সামনে রেখে যশোরে পরিবহন খাতে অভিযান

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় শৃঙ্খলা ফেরাতে যশোরে পরিবহন সেক্টরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। 

বুধবার (১৮মার্চ) সকালে থেকে সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় এই তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।

অভিযানকালে সোহাগ পরিবহন ও সৌদিয়া পরিবহনের বিরুদ্ধে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় উভয় প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বিআরটিসি কর্তৃক লেমিনেটিংকৃত ভাড়ার তালিকা সরবরাহ করা থাকলেও তা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি, যা ভোক্তাদের জানার অধিকার ক্ষুণ্ন করে।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, বিআরটিএ যশোর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ তারিক হাসান, ক্যাব সদস্যবৃন্দ এবং র‍্যাব-৬ এর একটি টিম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪