| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড়বাজার থেকে দেশীয় অস্ত্রসহ আটক যুবক কারাগারে

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৪:৫৪:২৩:পূর্বাহ্ন  |  ৪০০১৩৭ বার পঠিত
বড়বাজার থেকে দেশীয় অস্ত্রসহ আটক যুবক কারাগারে

বেনাপোল প্রতিনিধি: যশোরের বড়বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক রাজিব হোসেন বারান্দীপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তিনি খবর পান যে বড়বাজারের মাছবাজার এলাকায় একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুটি ছোরা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।

তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই নুর উন নবী জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪