| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৯:২৯:০০:পূর্বাহ্ন  |  ৩৯৭১৪০ বার পঠিত
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবির অধীন শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, ‎আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

‎এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে উজ্জ্বল হোসেন। এসময় ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের অধীন ফটিকারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

‎গুলিবিদ্ধ উজ্জ্বল হোসেন সীমান্তে মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে।

‎জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় বুধবার দুপুরে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎এ ঘটনায় মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, সীমান্তে মাদক ও মানব পাচারের সঙ্গে উজ্জ্বল হোসেন জড়িত ছিল বলে আমরা নানা গুঞ্জন জানি। ঘটনার দিন সীমান্ত পার হয়ে ভারতে পারাপারের সময় সে গুলিবিদ্ধ হয়েছে।

‎এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, উজ্জ্বল হোসেন নামে একজন চোরাকারবারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছে বলে জেনেছি। বর্তমানে তিনি যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তি  আশঙ্কামুক্ত বলেও খবর পেয়েছি।

‎এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের কোনো অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪