| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৭,৬৪০ টাকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১১:০৩:৪০:পূর্বাহ্ন  |  ৩৬৮১০৭ বার পঠিত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৭,৬৪০ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক:  দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের কমতি এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন দাম একইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ২০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা রাখা হয়েছে।

একইসঙ্গে রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪