| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১২:৪৮:৫৮:অপরাহ্ন  |  ৩৯৩০২৭ বার পঠিত
শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন নসিমন চালক সাব্বির হোসেন। নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন। আহত হন নসিমন চালক সাব্বির। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪