| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবক নিহত, আহত ২

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৩:০৫:২৮:অপরাহ্ন  |  ৩৯৩৫৪২ বার পঠিত
কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবক নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঠাকুর চাঁন (২৫)। তিনি মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকার বাসিন্দা জনারদনের ছেলে। আহতরা হলেন—জনারদন (৪৫) এবং রবিউল হোসেন (২০)। জনারদন মুছাপুর এলাকার বাসিন্দা এবং রবিউল হোসেন ওয়াইজদি বাড়ির বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্যমতে, রাতের দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে পিতা-পুত্র ছোট ফেনী নদীর ধারে বেঁধে রাখা তাদের মাছ ধরার নৌকা ঠিক আছে কিনা দেখতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয় এবং জনারদন আহত হন। বৃষ্টি ও ঝড়ো হাওয়া শেষে দীর্ঘ সময় তাদের আসতে দেরি হলে জনারদনের স্ত্রী নদীর ধারে গিয়ে তাদের দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

অন্যদিকে, রবিউল হোসেন নিজ তরমুজ ক্ষেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. সামিউল হাসান জানান, রবিউল হোসেন বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও অপর আহতের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪