| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় ঘরে ঢুকে গুলি, একই পরিবারের ৪ জন আহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৪:৫৫:২১:অপরাহ্ন  |  ৩৯২৭৩৫ বার পঠিত
খুলনায় ঘরে ঢুকে গুলি, একই পরিবারের ৪ জন আহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: খুলনা নগরীতে ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন,কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল তিন বছর আগে মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাগারে যান। সেখানে ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে সেই সূত্রে ইমরানের বাড়িতে যাতায়াত শুরু হয় এবং এক পর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।

ছয় মাস আগে ইমরান পুনরায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ইমরান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সহযোগীদের নিয়ে এ হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, পরকীয়াজনিত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলি লেগেছে। গুলি অপসারণ জটিল হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪