| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে বুল স্টেশনে ৬ লাখ টাকা চুরির ঘটনায় মামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৬:০৪:৫৮:অপরাহ্ন  |  ৩৬৪৪৪৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে বুল স্টেশনে ৬ লাখ টাকা চুরির ঘটনায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া জগন্নাথপুরে অবস্থিত ‘ইজাব এলায়েন্স লিমিটেড’ (বুল স্টেশন)-এর অ্যাকাউন্টস অফিস থেকে নগদ ৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানের স্টেশন ইনচার্জ ডা. এ.এস.এম.এস. হোসেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে শ্রমিকদের মজুরি বাবদ উত্তোলনকৃত ৭ লাখ ৩৫ হাজার ৫০০ টাকার মধ্যে ৬ লাখ টাকা অফিসের আলমারিতে তালাবদ্ধ করে রাখা হয়। পরদিন সকালে শেড অ্যাটেনডেন্ট শাহেরুল ইসলাম অফিসের দরজার হ্যাজবোল্ট ভাঙা দেখে কর্তৃপক্ষকে জানান। পরে দেখা যায়, আলমারির ড্রয়ার ভেঙে রাখা সব টাকা লুটে নিয়েছে অজ্ঞাতনামা চোরচক্র।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৪৫৪, ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা (নং-২৬) রুজু হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত ও টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪