| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার ঈদ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৯:৩২:০৭:অপরাহ্ন  |  ৭৩৬২৪১ বার পঠিত
শনিবার ঈদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে কমিটি নিশ্চিত হয় যে, কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।

এতে বলা হয়, শাওয়াল মাস গণনা অনুযায়ী পূর্ণ ৩০ দিন রোজা শেষে শনিবার সারা দেশে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে।

এর আগে ধর্ম মন্ত্রণালয় জানায়, দেশের সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিরা স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪