| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের আগের দিন ঢাকায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের তাণ্ডব

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১২:৫৬:২৩:অপরাহ্ন  |  ৭৩১৫৪৩ বার পঠিত
ঈদের আগের দিন ঢাকায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের তাণ্ডব

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদের আগের দিন রাজধানী ঢাকার আবহাওয়ায় সকাল থেকেই বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আকাশে কালো মেঘ ঘন হয়ে দমকা হাওয়া এবং ঝড়ো বৃষ্টি শুরু হয়।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে এই ঝড় আরও তীব্র আকার ধারণ করে, কিছু এলাকায় বেলা ১১টার দিকে ধূলিঝড়ের খবরও পাওয়া যায়। বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

ঈদের কারণে ঢাকার বাইরে থাকা মানুষ ঝড়ের সময় নিরাপদ স্থানে ছিলেন, আর রাজধানীতে থাকা অনেকেই নিজেদের ঘরে অবস্থান করেছিলেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার দিক থেকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪