| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৯:৩৫:৪০:অপরাহ্ন  |  ৭৩১১৬৯ বার পঠিত
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। এ উৎসব মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতা অর্জনে উদ্বুদ্ধ করে।

তিনি বলেন, রোজার মাধ্যমে মুসলমানরা অন্যায়-অবিচার ও পাপাচার থেকে বিরত থেকে উত্তম চরিত্র গঠনের চেষ্টা করেন। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করেন, যা সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অভিযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাপী চলমান জ্বালানি ও অর্থনৈতিক সংকটের কথাও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, এসব বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং সরকার তা মোকাবিলায় কাজ করছে। এ সময় সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদের দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪