স্টাফ রিপোর্টার: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
অ্যাভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন মন্ত্রী আফরোজা খানম রিতা। ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সারাহ কুক জানান, বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাজ্য পাশে থাকতে আগ্রহী।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়াও, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
রিপোর্টার্স২৪/ধ্রুব