স্টাফ রিপোর্টার: ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করে রাত ৭টা ৫৩ মিনিটে তিনি দফতর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কর্মদিবসের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেন তিনি। ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন নিয়েও একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনি দাপ্তরিক বিভিন্ন ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ সম্পন্ন করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠক, সাক্ষাৎ ও দাপ্তরিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী।
নিউজটি সংবাদপত্রের উপযোগী সম্পাদনা করে দিন।
রিপোর্টার্স২৪/বাবি