| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১২:৩৩:২৮:অপরাহ্ন  |  ৩২৭১৯২ বার পঠিত
জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক: আগামী জুলাইয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর (আরএনপিপি) প্রথম ইউনিট। এর আগে আগামী ৭ এপ্রিল পারমাণবিক চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম-২৩৫ লোড করা শুরু হবে। তবে জুলাইয়ে উৎপাদন সীমিত পরিমাণে হবে; পূর্ণ মাত্রায় উৎপাদনে যেতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন মঙ্গলবার (২৪ মার্চ) একটি বেসরকারি গণমাধ্যমে জানিয়েছেন, জ্বালানি লোডের কাজ সম্পন্ন করতে প্রায় ৪–৫ সপ্তাহ সময় লাগবে। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র মহাপরিচালক উপস্থিত থাকবেন।

প্রথম ইউনিটের চুল্লিতে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি লোড করা হবে। প্রতিটি অ্যাসেম্বলি ইউরেনিয়াম রডে তৈরি, যা রাশিয়া থেকে সরবরাহ করা হয়েছে। জ্বালানি লোডের পর চুল্লিতে ফিশন বিক্রিয়া শুরু হবে এবং ধাপে ধাপে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

পরবর্তী ধাপগুলো সম্পন্ন হলে, ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিট পুরো মাত্রায় উৎপাদনে যাবে। দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ এখনও চলমান; ২০২৭ সালের শেষ নাগাদ এটি প্রস্তুত হতে পারে। পুরো প্রকল্পটি সম্পন্ন করতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও পরিচালনায় রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তা রয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে ১২.৬ বিলিয়ন ডলার বা এক লাখ ১৩ হাজার কোটি টাকা। পুরো প্রকল্পের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা মিলিয়ে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪