| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১০:০৭:২৪:পূর্বাহ্ন  |  ৬৮৮৪৭১ বার পঠিত
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে মধ্যরাতের অভিযানে গ্রেপ্তার হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। বুধবার দিবাগত রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসে নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার (২৬ মার্চ) আদালতে হাজির করা হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, তাকে আমাদের হেফাজতে আনা হয়েছে, বিস্তারিত বিষয় পরে জানানো হবে।

সাবেক এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ, কথিত ‘জঙ্গি নাটক’ তৈরির সংশ্লিষ্টতা, জলসিড়ি আবাসন প্রকল্পে শতকোটি টাকা আত্মসাৎ, ‘আয়না ঘর’ সংক্রান্ত বিতর্ক এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল অর্থ অবৈধভাবে অর্জনের অভিযোগ।

এর আগে, গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। অভিযোগে বলা হয়, অবৈধ শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল।

তদন্ত সংশ্লিষ্টরা আশঙ্কা করেছিলেন, তারা দেশত্যাগ করতে পারেন এ কারণেই তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এই গ্রেপ্তারকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪