| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ০৮:৫৩:৩৮:পূর্বাহ্ন  |  ৩৯২৪৭৪৯ বার পঠিত
দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)কে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের বর্তমান পদায়ন পরিবর্তন করে নতুন কর্মস্থলে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন: রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত শাইখা সুলতানা-কে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত মেহজাবিন জাহান-কে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাবনায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৯ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের পর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪