| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি সরবরাহে ১.৯২ লাখ টন এলএনজি আমদানি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০০:১৬:০১:পূর্বাহ্ন  |  ৩১৪২৩৩ বার পঠিত
জ্বালানি সরবরাহে ১.৯২ লাখ টন এলএনজি আমদানি

রিপোর্টার্স২৪ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রায় ১ লাখ ৯২ হাজার টন এলএনজি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা। আগামী ১০ দিনের মধ্যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তিনটি জাহাজে এ এলএনজি দেশে আসবে।

এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬২ হাজার টন এলএনজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এইচএল পাফফিন’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটি থেকে মহেশখালীর আরপিজিসিএলের এফএসআরইউতে এলএনজি খালাসের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, আগামী ২৭ মার্চ ইন্দোনেশিয়া থেকে প্রায় ৬১ হাজার ৫০০ টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ বাংলাদেশে আসবে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দরে জ্বালানিবাহী জাহাজের বার্থিং ও খালাস কার্যক্রমে অগ্রাধিকারভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪