| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১০:৩৫:০৫:পূর্বাহ্ন  |  ৩১১৪১৮ বার পঠিত
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে, যেখানে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এই নতুন মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

এর আগে গত ২৫ মার্চও স্বর্ণের দামে বড় সমন্বয় আনা হয়েছিল। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। নতুন দামে আবারও বড় পতন ঘটায় বাজারে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার; যেখানে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪