| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৩:০৪:২৭:অপরাহ্ন  |  ৩১০১১০ বার পঠিত
৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ তিন মাসের মধ্যে ১৩০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৩.৫২ বিলিয়ন ডলার।

এর আগে সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল প্রায় ১১২.২২ বিলিয়ন ডলার। অর্থাৎ তিন মাসের ব্যবধানে ঋণ বেড়েছে প্রায় ১.৩০ বিলিয়ন ডলার (১৩০ কোটি ডলার)।

কেন্দ্রীয় ব্যাংকের আরও তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত বিদেশি ঋণের পরিমাণ ছিল ১১৩.৫৮ বিলিয়ন ডলার। গত বছরের সেপ্টেম্বরে ঋণ সামান্য কমে যাওয়ার পর ডিসেম্বর মাসে তা ফের বেড়ে গেছে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ও বেসরকারি উভয় খাতেই বৈদেশিক ঋণ গ্রহণ বেড়েছে। সরকারি খাতে ঋণ বেড়েছে ১ শতাংশের কিছু কম। এ অবস্থায় সার্বিকভাবে দেশের বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪