| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন, নিরাপত্তা জোরদার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৭:৫৬:৩৬:অপরাহ্ন  |  ৬৬৯৫১২ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন, নিরাপত্তা জোরদার
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৮ মার্চ) দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। এজন্য নয়াপল্টনের কার্যালয় বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার সকাল থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানানোর জন্য দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে অবস্থান করছেন। তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার অপেক্ষায় প্রহর গুনছেন।এর আগে, গত ২৯ ডিসেম্বর তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪