| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১১:৩১:২৬:পূর্বাহ্ন  |  ৬৬৬১৯৫ বার পঠিত
সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
ছবির ক্যাপশন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত


জ্যেষ্ঠ প্রতিবেদক: সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রোববার (২৯ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে সকাল ১১:১৩ মিনিটে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। এছাড়াও, তিনি সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সেনাপ্রধানের এই সফর বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতির এক প্রকাশ্য প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪