| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৩:০৭:৫৫:অপরাহ্ন  |  ৬৬৫৮০৮ বার পঠিত
বিমানমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপাল-এর মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে।

বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দর-কে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।

এছাড়া ঢাকা–কাঠমান্ডু রুটে বিমান ভাড়াকে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। পর্যটন খাতের উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪