| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৩:৩৭:১৭:অপরাহ্ন  |  ২৯৪৪৭১ বার পঠিত
ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। পদ্মা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানান, আগামী ৩১ মার্চের মধ্যে এই চালান সম্পূর্ণ আসা সম্পন্ন হবে।

গত ২৪ মার্চ ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ্ট টার্মিনালে তেল পৌঁছায়।

এর আগে চলতি বছরে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের পাইপলাইনের মাধ্যমে আনা হয়েছে। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো শুক্রবার ছুটির দিনেও খোলা রাখা হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪