| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৬:২৭:৩৫:অপরাহ্ন  |  ৬৬৫৫২৮ বার পঠিত
হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের টিকার জন্য সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। রবিবার (২৯ মার্চ) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধশিল্প মেলা উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ৮ বছরে হামের টিকা দেয়া হয়নি, যার ফলে সম্প্রতি প্রাদুর্ভাব বেড়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। এছাড়া বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার চারটি রাজশাহীতে পাঠানো হবে। হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিক্যাল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪