| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়ে চিঠি

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৯:২৪:৩৯:অপরাহ্ন  |  ২৮২৭৭১ বার পঠিত
রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়ে চিঠি
ছবির ক্যাপশন: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী,সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক:  রাশিয়া থেকে ছয় লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা শিথিলের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে আমাদের দেশের তেল সংগ্রহের জন্য কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। রাশিয়া থেকে অন্তত দুই মাসের বা ছয় লাখ মেট্রিক টন ডিজেল আনার জন্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘স্যাংশন ওয়েভার’ চাইতে চিঠি দিয়েছি। বর্তমানে উত্তরের অপেক্ষায় আছি।

যুগ্ম-সচিব মনির হোসেন চৌধুরী আরও জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান তেলচুক্তির আওতায় এই পর্যন্ত ২২ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছে সরকার। এর মধ্যে ভারতের থেকে তিনটি পার্সেল (প্রতি পার্সেল ৫ হাজার মেট্রিক টন) এবং একটি পার্সেল (৭ হাজার মেট্রিক টন) ডিজেল এসেছে।

তিনি উল্লেখ করেন, এর পাশাপাশি ইন্দোনেশিয়া থেকে ৬০ হাজার মেট্রিক টনের দুটি কার্গো শিগগিরই আসার প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া বিকল্প জ্বালানি উৎস হিসেবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, এঙ্গোলা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও এঙ্গোলা থেকে এলএনজি সরবরাহের আশ্বাস পাওয়া গেছে।

জ্বালানি সরবরাহ নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালির মাধ্যমে বাংলাদেশসহ পাঁচটি দেশ ভারত, পাকিস্তান, চীন ও রাশিয়ার জন্য সীমিত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে আলোচনা এবং চিঠি প্রেরণের পর ইতিবাচক সাড়া পাওয়ার আশা করা হচ্ছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচল এখনো ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত।

এই উদ্যোগ সরকারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক সংঘাত ও যুদ্ধে বাংলাদেশের জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে। সূত্র: জাগো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪