| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে জ্বালানি তেলের মজুত ১ লাখ ৯৩ হাজার টন

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৪:০১:২৭:অপরাহ্ন  |  ২৭৬৯৮৮ বার পঠিত
দেশে জ্বালানি তেলের মজুত ১ লাখ ৯৩ হাজার টন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মঙ্গলবার পর্যন্ত দেশে সব ধরনের জ্বালানি তেলের মোট মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, মজুতকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। এছাড়া অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।সরকারি এই কর্মকর্তা বলেন, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় মজুত নিশ্চিত রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪