| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৩:০৯:৪৩:অপরাহ্ন  |  ১৫৭২১৬ বার পঠিত
আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।বুধবার (১ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে পার হওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ইরান যৌথভাবে কাজ করছে।

রাষ্ট্রদূত আরও জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ওই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলে নানা জটিলতা তৈরি হয়েছিল। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধানে অগ্রগতি হয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান সাগরকে সংযুক্ত করে। এই পথে যেকোনো বিঘ্ন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে।

সংশ্লিষ্টরা আশা করছেন, অনুমতি পাওয়ার ফলে জাহাজগুলো দ্রুত নিরাপদে দেশে ফিরতে পারবে এবং এতে বাণিজ্যিক কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরে আসবে।

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪