| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬০–৮০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা জারি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৩:৫৫:০৮:অপরাহ্ন  |  ৬৪২০৮৭ বার পঠিত
৬০–৮০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা জারি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের চারটি অঞ্চলে সন্ধ্যার আগেই শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ঝড়ের সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়াসহ বৃষ্টি, যা জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য এই পূর্বাভাসে বলা হয়েছে, আকস্মিক এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

বিশেষ করে, ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪