| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি মাসে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এ্যানি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৪:১৭:৫৫:অপরাহ্ন  |  ১৫৭০০৫ বার পঠিত
চলতি মাসে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও মৃতপ্রায় খাল পুনরুদ্ধারে নতুন গতি আনতে চলতি এপ্রিল মাসেই আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঝিনাইদহ ও ফেনীতে এই প্রকল্পগুলোর কাজ শুরু হবে।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেখানে কাজ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় এপ্রিল মাসেই আরও দুটি খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার একটি ঝিনাইদহের শৈলকূপায় এবং অন্যটি ফেনীতে বাস্তবায়িত হবে।

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ জেলায় প্রকল্পগুলোর অগ্রগতি সরাসরি তদারকি করছেন। এছাড়া নির্ধারিত দুই জেলায় এসব কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিত থাকার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, ১৮০ দিনের মধ্যে খাল খননের যে কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ লক্ষ্য বাস্তবায়নের পথনকশা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

নদী ও খাল দখলমুক্তকরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেক জলাধার ইতোমধ্যে দখল ও দূষণের কারণে মৃতপ্রায় হয়ে পড়েছে। কোথাও শিল্পকারখানার বর্জ্য, কোথাও আবার অবৈধ স্থাপনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে এবং দেশের জলপ্রবাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪