| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৪:৩৮:৪৯:অপরাহ্ন  |  ১৫৭৪৯৮ বার পঠিত
সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকার সংবিধান সংশোধনের বিষয়ে আন্তরিক, এবং শিগগিরই এ কাজের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য তৈরি হতে যাওয়া কমিটিতে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা অংশ নেবেন। কমিটির সঠিক সদস্যসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।

চিফ হুইপ বলেন, সংসদকে আরও কার্যকর করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন। আমাদের সদিচ্ছা আছে, আমরা চাই বিরোধী দলও কমিটিতে থাকবে। দেশের কল্যাণের জন্য যা করণীয় সব করতে আমরা প্রস্তুত।


তিনি আরও আশা প্রকাশ করেন, বিরোধী পক্ষও এই প্রয়াসে অংশ নেবে এবং সংবিধান সংশোধন কমিটিকে সফল করতে সহযোগিতা করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪