| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে তেজগাঁও ডিসির কঠোর অভিযান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৫:২১:৩৬:অপরাহ্ন  |  ৬৪১৯২৮ বার পঠিত
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে তেজগাঁও ডিসির কঠোর অভিযান

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ফুটপাত ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিক অভিযানে অবৈধভাবে দোকান দখলকারীদের সতর্ক করা হচ্ছে এবং দোকানের সামনের অতিরিক্ত অংশ ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি রফিকুল ইসলাম।

বুধবার (১ এপ্রিল) ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযানকালে তিনি জানান, “দোকানের সামনে অতিরিক্ত দোকান তৈরি করে মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করলে এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।”

ডিসি রফিকুল ইসলাম আরও বলেন, যারা অবৈধভাবে যান চলাচলের রাস্তায় দোকান বসায় অথবা বিদ্যমান দোকানের সামনে অতিরিক্ত স্থাপন করে জনসাধারণের চলাচলে বাঁধা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, এর আগে গণবিজ্ঞপ্তির মাধ্যমে দোকানদারদের সতর্ক করা হয়েছে এবং নোটিশ প্রদান করা হয়েছে। “আজকের অভিযান আমরা খুব সফটলি পরিচালনা করছি। তবে যারা ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করছে, তাদের বিরুদ্ধে স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট আইন অনুযায়ী জরিমানা এবং মালামাল জব্দের ব্যবস্থা নেওয়া হবে,” বলেন ডিসি।

রাজধানীতে চলমান এই অভিযান নগরীর ফুটপাত ও রাস্তায় যানবাহন ও জন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে শুরু করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪