রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী রোববার থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, আগামী দুই দিনের মধ্যে মোট ২১.৯ লাখ ডোজ টিকা সারাদেশে বিতরণ করা হবে। একই সঙ্গে মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে যাতে টিকাদান কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করা যায়।
তিনি বলেন, এই টিকা ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের দেওয়া হবে। এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর এবং হাসপাতালের জন্য প্রয়োজনীয় শয্যা ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে কাজ করবেন।
রিপোর্টার্স২৪/ঝুম