| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৮:৫৮:৫৭:অপরাহ্ন  |  ১৫৪১৪৮ বার পঠিত
সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

বিনোদন ডেস্ক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ডালিয়া নওশীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাদের একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনে ডালিয়া নওশীন ছিলেন এক উজ্জ্বল নাম। মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়।

প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম-এর কন্যা এই গুণী শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪