| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে লিগ্যাল নোটিশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ২০:০৭:২৮:অপরাহ্ন  |  ১৫৩৪৩০ বার পঠিত
শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে লিগ্যাল নোটিশ

সিনিয়র রিপোর্টার: আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশটি পাঠান। নোটিশের বিষয়টি রিপোর্টার্স ২৪-কে জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী। তিনি বলেন, জনস্বার্থে তিনি এ নোটিশটি পাঠিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশে তিনি উল্লেখ করেন, কিছুদিন যাবৎ হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুবরণসহ অসুস্থ হয়ে পড়ছে। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

নোটিশে পত্রিকায় প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতি শতাধিক’ প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। তিনি নোটিশে আরও উল্লেখ করেন, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।

পরে নোটিশের বিষয়ে এই আইনজীবী আরও জানান, কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তিনি এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নোটিশদাতা জানতে পারেন, “হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতি শতাধিক”, অথচ স্বাস্থ্য সচিব বলেন, “রামেকে ৩৩ শিশুর সবাই হামে মারা যায়নি”, যা নিজের দায়িত্ব এড়ানোর কৌশল মাত্র।

এই আইনজীবী আরও বলেন, উক্ত নোটিশটি আজ রেজিস্ট্রি ডাকযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪