| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ০০:০৪:০২:পূর্বাহ্ন  |  ১৫০২০৮ বার পঠিত
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫টি মামলা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলাগুলো যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চালানো হচ্ছে।

জাতীয় সংসদে আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের (ঢাকা-১৮) প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জনগণকে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা এসব রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা দেশে দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থায় জটিলতা সৃষ্টি করেছে। তিনি আরও জানিয়েছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা বাকি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য যাচাই-বাছাই চলছে।

আইনমন্ত্রী বলেন, আদালতের মাধ্যমে খালাস প্রাপ্ত এবং নির্দোষ প্রমাণিত ব্যক্তিদের মর্যাদার সঙ্গে আইন অনুযায়ী আচরণ করা তাদের মৌলিক অধিকার। তিনি উদাহরণ দিয়েছেন, অতীতে অনেক শিক্ষক, প্রতিবন্ধী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এমনকি ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা রেকর্ডে আছে।

মন্ত্রী আরও বলেন, যেখানে সম্ভব, মামলা প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হচ্ছে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে আবেদন করার জন্য। সংশ্লিষ্ট দপ্তরগুলো আবেদন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে এই কার্যক্রম সরাসরি আইন মন্ত্রণালয়ের আওতাধীন নয়।

আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দ্রুত নিরসন করার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যাতে নির্দোষ ব্যক্তিদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব না পড়ে এবং আইনের শাসন নিশ্চিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪