| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধী দলের ওয়াকআউট ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ০০:২৬:১৮:পূর্বাহ্ন  |  ১৪৯৮৫২ বার পঠিত
বিরোধী দলের ওয়াকআউট ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে গণভোটের সংস্কার ও সংবিধান পরিষদ গঠন সংক্রান্ত বিরোধী দলীয় নেতার দাবিকে সংসদীয় বিধিবহির্ভূত ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত না পাওয়ার অজুহাত দেখিয়ে বিরোধী দলের ওয়াকআউটকে কেবল ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে দেখা উচিত।

সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন, বিধি মোতাবেক কোনো মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা শেষ হলে ভোটাভুটি নেওয়ার সুযোগ নেই। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান যখন ওয়াকআউটের ঘোষণা দেন, তখনই তিনি এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের প্রস্তাবটি কার্যপ্রণালি বিধি ৬৮ মোতাবেক আলোচনার যোগ্য নয়, কারণ আইন প্রণয়নের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি সম্ভব। তবে স্পিকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দুই ঘণ্টা আলোচনার সুযোগ দিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুলতবি প্রস্তাবের আলোচনা শেষে এটি ‘টক আউট’ হিসেবে গণ্য হয়। এখানে ভোটাভুটি করার বিধান নেই। কেবল প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেটি স্পিকার নির্ধারণ করবেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে বলেন, সাধারণত বিরোধী দল সরকারি কার্যক্রমে বাধা দিতে চাইলে এমন প্রস্তাব উত্থাপন করে।

তিনি আরও বলেন, সংসদীয় সংস্কৃতিতে বিরোধী দলের ওয়াকআউটের অধিকার অবশ্যই রয়েছে, তবে আলোচনার পর ভোটাভুটি চাওয়ার কোনো সুযোগ নেই। একই বিষয়ে বেসরকারি সদস্যও নিয়ম অনুযায়ী দাবি তুলতে পারেন।

সালাহউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সংসদীয় বিধির ভুল ব্যাখ্যা দিয়ে ওয়াকআউট করা কাম্য নয় এবং হাউসের কার্যক্রম সংসদীয় কার্যপ্রণালি মেনে পরিচালিত হওয়া উচিত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪