| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৩:০৬:১৯:অপরাহ্ন  |  ১৪৩২৩৫ বার পঠিত
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে বলা হয়েছে, হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল খোলা চলবে না। পাশাপাশি, সম্প্রতি হামের কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে বিবাদীদের ব্যর্থতার কারণে কারণ দর্শানোর রুলও চাওয়া হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে আজ।

রিটে বলা হয়েছে, হাম প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা, টিকাদান কার্যক্রমে ব্যর্থতা এবং জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসব সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।

দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি বাস্তবায়ন, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও অন্যান্য লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা, সারা দেশে কার্যকর চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ জরুরি সেবা ব্যবস্থা গড়ে তোলা।

রিটে হাইকোর্টকে অনুরোধ করা হয়েছে, এসব বিষয়ে প্রশাসনের ব্যর্থতা অবৈধ ও স্বেচ্ছাচারী ঘোষণা করে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিতে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪