| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি: ত্রাণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৪:২২:০৬:অপরাহ্ন  |  ১৪২৮৩৭ বার পঠিত
ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি: ত্রাণমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সারা দেশে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী জানান, ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে এই স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের দ্রুত সরিয়ে নেওয়া এবং সাময়িক আশ্রয়ের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি স্থানকে “আশ্রয়কেন্দ্র” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলো দুর্যোগের সময় মানুষের দ্রুত স্থানান্তরের জন্য ব্যবহার করা হবে।

মন্ত্রী আরও বলেন, শুধু উদ্ধারকারী দলের দক্ষতা নয়, সাধারণ জনগণের সচেতনতা বাড়ানোতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্প সচেতনতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি এবং সঠিক পদক্ষেপ শেখাতে শিক্ষা কারিকুলামে ভূমিকম্প বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রক্রিয়াধীন।

আসাদুল হাবিব দুলু বলেন, “ছোটবেলা থেকেই নাগরিকদের দুর্যোগ সম্পর্কে সচেতন করাই সরকারের মূল লক্ষ্য।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪