| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৫:২১:০৪:অপরাহ্ন  |  ১৪২৫৩২ বার পঠিত
সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করবে জোটটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান জোটের সমন্বয়ক ও হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার প্রক্রিয়াকে আড়াল করে শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চাইছে। তার দাবি, বর্তমান সরকারও পূর্ববর্তী সরকারের মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।

হামিদুর রহমান বলেন, “রাজপথের আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।” তিনি জানান, শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪