| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসা-বাড়িতে সংযোগ থাকলেও গ্যাস নেই : রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৯:০৪:০৭:অপরাহ্ন  |  ১৪১৪৪১ বার পঠিত
বাসা-বাড়িতে সংযোগ থাকলেও গ্যাস নেই : রুমিন ফারহানা

সিনিয়র রিপোর্টার: বাসা বাড়িয়ে সংযোগ থাকলেও গ্যাস নেই বলে সংসদে হতাশা প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে তারকা চিহ্নিত এক প্রশ্নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মন্ত্রীর ভাষ্য অনুযায়ী বাড়িতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না। তবে যে সংযোগগুলো আছে সেখানেও কিন্তু গ্যাস পাওয়া যায় না। আমার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে। সেই সার কারখানার নাম জিয়া সার কারখানা। সেখানে গ্যাসের অভাবে আমরা সার উৎপাদন করতে পারছি না। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন এই সার কারখানায় গ্যাস সাপ্লাই দিতে পারবেন কি না।

জবাবে মন্ত্রী বলেন, আমরা দ্রুত সময়ে জিয়া সার কারখানায় গ্যাস সাপ্লাইয়ের ব্যবস্থা করবো।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪