| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি ও তানভীর গনি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৯:৫০:৫৬:অপরাহ্ন  |  ১৪১৩৩০ বার পঠিত
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি ও তানভীর গনি

সিনিয়র রিপোর্টার: প্রধানমন্ত্রীর আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী এ দুজনকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান ও দায়িত্ব অর্পণ করেছেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন বিজন কান্তি সরকার ও তানভীর গনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪