| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ২২:১৯:৫০:অপরাহ্ন  |  ১৪০৯৫৮ বার পঠিত
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার: ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায়  এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এছাড়া তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরও গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪