| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার তিন আসামি ফের ১৪ দিনের রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ২২:৪৭:১০:অপরাহ্ন  |  ১৪০৮৪৮ বার পঠিত
হাদি হত্যার তিন আসামি ফের ১৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ফের ১৪ দিনের জেল রিমান্ডের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে তাদের ভার্চুয়ালি হাজির করা হয়।

কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশের মামলার বিপরীতে এদিন এসটিএফ তিন আসামির বিরুদ্ধে তাদের নথি পেশ করে। যদিও মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় এনআইএ হেফাজতে থাকায় তিনজনের কাউকেই বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি।

এদিন তিন আসামির মধ্যে ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে ও ফয়সাল ও আলমগীরকে দিল্লির এনআইএ হেফাজত থেকে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। এরপরই বিচারক আগামী ১৬ এপ্রিল তিনজনের পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। পরে আদালতে অনুমতিতে ২৩ মার্চ ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকে তারা দিল্লিতেই রয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪