| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার থেকে অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬ টার পর মার্কেট বন্ধের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ০১:০০:১৭:পূর্বাহ্ন  |  ১৪০৫৮৩ বার পঠিত
রোববার থেকে অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬ টার পর মার্কেট বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার: সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টার পর মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত, যাতে অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য থাকে। তবে অফিস-পরবর্তী অভ্যন্তরীণ কার্যক্রম ব্যাংকগুলো নিজস্ব নিয়মে পরিচালনা করতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে রোববার বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার কমাতে এ নির্দেশনা কার্যকর হবে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং তা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। বৈঠকে চলমান বিদ্যুৎ পরিস্থিতি, জ্বালানি ব্যবস্থাপনা এবং জনদুর্ভোগ কমাতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪