| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ ৫ বিভাগে বাড়বে গরমের দাপট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১০:০৯:০৭:পূর্বাহ্ন  |  ১৩৯৪১৫ বার পঠিত
ঢাকাসহ ৫ বিভাগে বাড়বে গরমের দাপট

রিপোর্টার্স২৪ ডেস্ক: সারা দেশে তাপপ্রবাহের দাপট দিন দিন বাড়ছেই। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এখন অনেক এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে। পাশাপাশি ঢাকাসহ আরও কয়েকটি বিভাগেও গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে তাপপ্রবাহ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইল জেলায় তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

অন্যদিকে নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তীব্র গরমের মধ্যে নাগরিকদের জন্য সতর্কবার্তাও দিয়েছে বিডব্লিউওটি। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এ সময় হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। পাশাপাশি ছায়াযুক্ত স্থানে থাকা, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে, যা সাময়িক স্বস্তি এনে দিতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪